১৫ মিনিটে ৫০০ কোটি ডলার বিক্রি!

১৫ মিনিটে ৫০০ কোটি ডলার বিক্রি!
ভোরের ডাক ডেস্ক : বিক্রির নতুন রেকর্ড গড়েছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা ডট কম। সিঙ্গেলস ডে উপলক্ষে মাত্র ১৫ মিনিটেই বিক্রির পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

সিঙ্গেলস ডে’কে চীনের অনলাইন শপিংয়ের সবচেয়ে বড় ইভেন্ট বলে গণ্য করা হয়। গত বছর সিঙ্গেলস ডে’তে আলিবাবার ১ হাজার ৭৮০ কোটি ডলার বিক্রি করেছিল। চলতি বছর সিঙ্গেলস ডেতে বিক্রির পরিমাণ ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এবার বিক্রি শুরুর প্রথম কয়েক ঘণ্টাতেই সেই রেকর্ড ভেঙে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জোসেফ টিসাই বলেন, সিঙ্গেলস ডে চীন এবং চীনের অর্থনীতির জন্য একটি বড় ইভেন্ট। অর্থ বাঁচানোর জন্যই মূলত বিশেষ ছাড়ের সুযোগ গ্রহণ করতে এ দিনে কেনাকাটার ধুম লাগে।

চীনের খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সিঙ্গেলস ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয়। আলিবাবা ২০০৯ সাল থেকে সিঙ্গেলস ডে পালন করে আসছে।

এই বিশেষ দিনে বিশেষ মূল্যে ও বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে থাকে আলিবাবার লিস্টেড প্রতিষ্ঠানগুলো। এই ‘স্পেশাল অফারের’ জন্য অপেক্ষায় থাকেন চীনের সাধারণ ভোক্তারা। বর্তমানে অনলাইনে পণ্য কেনার চল জনপ্রিয় হওয়ায় আলিবাবার মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিক্রির পরিমাণও দিন দিন বাড়ছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়