স্বল্প পোশাক পরতে বলায় ১০টা ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা

স্বল্প পোশাক পরতে বলায় ১০টা ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা
ধীরে ধীরে বলিউড ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অস্তিত্ব নিয়ে সরব হচ্ছেন অভিনেত্রীরা। দিন কয়েক আগে মুখ খুলেছিলেন স্বারা ভাস্কর। একটু অন্যভাবে সরব হন বিদ্যা বালন। এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। 
মধু চোপড়ার দাবি, তার মেয়ে প্রায় দশটি ছবির প্রস্তাব ফিরিয়েছেন। কারণ, সেখানে তাকে স্বল্প পোশাক পরার প্রস্তাব দেয়া হয়েছিল এক প্রতিষ্ঠিত পরিচালকের তরফ থেকে। তবে সেই সমস্ত অফারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। নিজের অভিনয় প্রতিভার ওপর নির্ভর করে একজন বিশ্বমানের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া তার টিভি শো কোয়ান্টিকোও বিশালভাবে সফল হয়েছে। প্রাক্তন এই মিস ওয়ার্ল্ড নিজের যোগ্যতায় আজ এক অন্য পর্যায়ে উর্ত্তীর্ণ হয়েছেন।
তবে কোনো সাফল্য, জনপ্রিয়তাই খুব সহজে আসে না, প্রচুর লড়াই করতে হয়েছে তার মেয়েকেও, জানিয়েছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। এখন একটি প্রযোজনা সংস্থাও চালান প্রিয়াঙ্কা। সেই পার্পেল পেবেলস পিকচার্সের সহ-প্রতিষ্ঠাতা হলেন প্রিয়াঙ্কার মা মধু। এক সাক্ষাতকারেই মধু জানিয়েছেন, সেই জনপ্রিয় পরিচালক বলেছিলেন, মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে কী লাভ, যদি সুন্দর শরীরকে ক্যামেরার সামনে তুলে ধরতেই না পারেন। তবে প্রিয়ঙ্কা আপত্তি করায়, সেই পরিচালক খুবই ক্ষুব্ধ হয়েছিলেন।
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়