গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রির সুযোগ বাংলাদেশের /জাগো বাংলা ডেস্ক

গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রির সুযোগ বাংলাদেশের
বাংলাদেশের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা এখন থেকে টেক জায়ান্ট গুগলের অ্যাপ্লিকেশন বাজার গুগল প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবেন। গতকাল মঙ্গলবার রাতে গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশের নাম যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ।
এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে অ্যাপ ব্যবহারের সুবিধা থাকলেও অ্যাপ বিক্রির সুবিধা ছিল না। বাংলাদেশের ডেভেলপারদের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকায় প্লে স্টোরে শুধুমাত্র ফ্রি অ্যাপস পাবলিশ করতে পারত। তবে এখন থেকে তারা পেইড অ্যাপস প্লে স্টোরে উন্মুক্ত করতে পারবে।
গুগল প্লে স্টোরে নিজেই অ্যাপ বিক্রি করতে পারায় দেশের ডেভেলপাররা নতুন ও বৈচিত্র্যময় অ্যাপ ডেভেলপমেন্টে উৎসাহী হবে। এছাড়া ব্যবহারকারীদের জন্য দারুণ সব দেশি অ্যাপ ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।
গত বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিল (পাবলিক পলিসি) উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছিলেন জানিয়ে পলক বলেন, “সেই বৈঠকে আমাদের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশের ডেভেলপাররা যেন মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-অ্যাপ্লিকেশন পেমেন্ট ও পেইড-অ্যাপ্লিকেশন পাবলিশ করা সম্ভব।”
গত মাসে গুগলের একটি প্রতিনিধি দল আইসিটি বিভাগে আবার বৈঠক করে। সেই বৈঠকেও বাংলাদেশের ডেভেলপারদের পক্ষ থেকে এই দাবি তোলেন পলক।
পলক বলেন, “গুগলের মার্চেন্ট অ্যাকাউন্টের তালিকায় গুগল বাংলাদেশকে যুক্ত করার মধ্য দিয়ে গুগল তাদের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন করল। এজন্য আমি গুগল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
এই সুবিধা দেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশন ও গেইম ডেভেলপমেন্টকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এজে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়