নিজ মেয়েকে ধর্ষণ: সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদন্ড / ৬ নভেম্বর, ২০১৭ ১৭:১৮:০০

                                           ফাইল ফটো
নাটোরে মেয়েকে ধর্ষণের দায়ে কামরুজ্জামান মাসুম (৩৬) নামে এক সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ রায় দেন।
দন্ডাদেশ প্রাপ্ত কামরুজ্জামান মাসুম জেলার বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামের সরদার মো. বয়াত রেজার ছেলে।
নাটোর নারী ও শিশু আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাজাহান কবির এ তথ্য নিশ্চিত করে জানান, আসামী কামরুজ্জামান নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার কোরে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
২০১৫ সালের ২২ জানুয়ারী দুপুরে আউট পাশ (নাইট পাশ) নিয়ে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর ভাড়া বাড়িতে আসেন। এরপর সে তার মেয়ে মেহেরীন জামান মায়াকে দাদার বাড়ি নটাবাড়িয়ায় বেড়াতে যাওয়ার কথা বলে মোটর সাইকেলে করে নেংকটাদহ এলাকায় নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে।
পরে মেয়ের মুখে ঘটনা শুনে মায়ার মা আঞ্জুমান আরা বাদী হয়ে স্বামী কামরুজ্জামানের বিরুদ্ধে মেয়কে ধর্ষণের অভিযোগে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে সোমবার ওই রায় প্রদান করেন।
Source : Raju Marma
বিডি২৪লাইভ/এআইআর/

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়