নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষের হাত!

নারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পুরুষের চেষ্টার কোনো দাঁড়ি-কমা নেই। সাজগোজে পরিপাটি থাকতে পা থেকে মাথা পর্যন্ত পুরুষের এই চেষ্টা-চরিত্রের নীরব সাক্ষী আয়না। এর সামনে দাঁড়িয়ে অনেকে নিজের হাসি মাজা-ঘষা করেন, কেউ আবার চিরুনি চালিয়ে বশ মানান অবাধ্য চুলকে। হাল আমলে অবশ্য ‘স্পাইক’ আর ‘জেল’ বেশ চলছে। নারীদেরও তা ভীষণ পছন্দ। অনেকের আবার পোশাক-পরিচ্ছদে খুব খেয়াল। কিন্তু বলুন তো, পুরুষের কোন অঙ্গটি নারীদের বেশি পছন্দ?
এ নিয়ে নানাজন দেবেন নানা মত। কেউ বলবেন হাসি, কারও কাছে চুল, কারও আবার মনে হবে পুরুষের পটলচেরা চোখই নারীদের বেশি পছন্দ। তবে অনেকের ভাবনাতেই আসবে না হাতের কথা। অথচ আরও একবার প্রমাণিত হলো, পুরুষের হাত নারীর কাছে অন্যতম আকর্ষণীয় অঙ্গ বলে বিবেচিত। তবে হাতটিকে কিছু যোগ্যতায় পাস করতে হবে অবশ্যই।
পুরুষের হাত বিষয়টি আবারও আলোচনায় আনল টুইটার-জগতে সাম্প্রতিক এক পোস্ট। ‘ডিইই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি হাতের ছবি পোস্ট করে বলা হয়েছিল, ‘নারীদের জন্য, যাঁদের হাত পছন্দ।’ পুরুষ চোখে হাতটিতে তেমন বিশেষত্ব চোখে পড়বে না। হালকা আঁচড়ের দাগ আছে তাতে। এ ছাড়া বিশেষত্ব কিছু নেই। অথচ সেই হাতের ছবিটাই ‘লাইক’ পেয়েছে ২৮ হাজার এবং ‘রি-টুইট’ হয়েছে ৬ হাজার! টুইটারে যাঁদের যাতায়াত নিয়মিত, তাঁরা জানেন, খুব কম টুইট এতটা আলোড়ন ফেলতে পারে।
শুধু নারী নন, এই হাতের মাজেজা বুঝতে তাতে হুমড়ি খেয়ে পড়েছেন অনেক পুরুষও। নিজেদের হাতের ছবি তুলে তাঁরা সেখানে ‘রি-টুইট’ করছেন। উদ্দেশ্য একটাই, আমাদের হাতই-বা কী দোষ করল!
অনেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। তাঁদের প্রশ্ন, এক হাত নিয়ে এমন হাতাহাতি হওয়ার জোগাড় কেন? কী আছে পুরুষদের হাতে। সেখানেই অনেকে উত্তর দিয়েছেন, ‘ওঁরা (নারী) ছেলেদের শিরা-উপশিরা বোঝা যায়—এমন হাত পছন্দ করে।’ এক নারীর আবার একটু কাটাছেঁড়া হাত বেশি পছন্দ। তাঁর মন্তব্য, ‘ঠিক জানি না কেন, তবে কাটার দাগটায় আমি শিহরিত।’
বিজ্ঞান কী বলছে? বিজ্ঞানও বলছে, পুরুষদের হাতের প্রতি নারীর দুর্বলতা আছে। বিশেষ করে শিরা-উপশিরা দৃশ্যমান হয়—এমন হাত সত্যিই নারীদের ‌‌‌‌‘শিহরিত’ করে।
পুরুষের হাতের প্রতি নারীদের আসক্তি নিয়ে কিন্তু কম গবেষণা হয়নি। হাতের আঙুলগুলোর কথাই ধরুন, ডান হাতের অনামিকা আর তর্জনীর মধ্যে উচ্চতার পার্থক্য নিয়ে গবেষণা করেছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। তাদের সমীক্ষায় উঠে এসেছে, তর্জনী থেকে অনামিকার উচ্চতা বড় হলে সেই পুরুষ তুলনামূলক বেশি সন্তান প্রজননে সক্ষম হন। তাঁর আইকিউও অন্যদের তুলনা বেশি হয়ে থাকে। এমন সঙ্গীকেই তো নারীরা চাইবেন!
আবার জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, সবচেয়ে বেশি না হলেও নারীরা পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে হাতকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। আরও কিছু অঙ্গপ্রত্যঙ্গের ব্যাপারে আড়চোখে নারীরা ঠিকই পরখ করে নেন পুরুষদের। সেসবের কথা আরেক দিন হবে!
সব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়