ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী গ্রেফতার /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে আমেরিকার টেক্সাসে এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
১৮ বছর বয়সী ওই সন্ত্রাসীর নাম ক্রিস্টোফার রিকার্ডো গঞ্জালেস।
সে টেক্সাসে কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর হয়ে কাজ করতো। ক্রিস্টোফারকে এখন লস অ্যাঞ্জেলেসের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন ক্রিস্টোফার রিকার্ডো গঞ্জালেস। সেখানে দেখানো অস্ত্রের সূত্র ধরেই তার অবস্থান ট্র্যাক করা হয়। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!