রাম রহিম সিংকে নিয়ে মুখ খুললেন শাহরুখ

রাম রহিম সিংকে নিয়ে মুখ খুললেন শাহরুখ
সারা ভারতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গুরমিত রাম রহিম সিং। সম্প্রতি জোড়া ধর্ষণ মামলায় ২০ বছর জেল হয়েছে তার।
গুরমিতকে নিয়ে মন্তব্য করেছেন অনেক বলিউড তারকারাও। এবার মুখ খুললেন শাহরুখ খান।
খুব শীঘ্রই ভারতীয় টেলিভিশনে কামব্যাক করছেন শাহরুখ খান। জনপ্রিয় টক শো 'টেড টকস: ন্যায়ি সোচ'-এর নতুন সিজনের সঞ্চালনা করবেন কিং খান। এরই মধ্যে প্রথম পর্বের শুটিংও নাকি শেষ করে ফেলেছেন তিনি। এপিসোডের শুটিং চলাকালীনই নাকি ‘বাবা’কে নিয়ে নিজের মনের কথা বলেছেন বলিউড বাদশা।
মিড ডে’র খবর অনুযায়ী, শাহরুখ নাকি বলেছেন, ‘‘পরিচালক অনুষ্ঠানের এই অংশ হয়তো পছন্দ করবেন না, কিন্তু রাম রহিম সিংহ জেলে যাওয়ায় আমি খুব খুশি। ’’
সূত্রের খবর, এপিসোডের শুটিংয়ে রাম রহিমকে নিয়ে মন্তব্য অনুষ্ঠান কর্তৃপক্ষের মোটেই ভাল লাগেনি। যার জেরে ওই অংশটি বাদ দিয়ে সম্প্রচারের কথাই ভাবছেন তারা। যদিও এ নিয়ে সরাসরি কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়