কক্সবাজারে শক্তিশালী বোমাসহ মিয়ানমারের নাগরিক আটক /টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি/

কক্সবাজারে শক্তিশালী বোমাসহ মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী থেকে বোমাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সে মিয়ানমার রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া এলাকার জিয়াবুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

জানা যায়, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহল পুলিশের টিম একটি বোমাসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।    

বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/  মাহবুব-তাফসীর

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়