বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদ্যাপন কমিটি। ছবি: আনিস মাহমুদ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নানা সাজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। ছবি: সাইফুল ইসলাম
রাঙামাটি পৌর প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ-তরুণীরা। ছবি: সুপ্রিয় চাকমা
চাঁপাইনবাবগঞ্জ শহরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের নৃত্য। ছবি: প্রথম আলো
খাগড়াছড়ি শহরের রাজমুণিপাড়া এলাকায় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরামসহ বেশ কয়েকটি সংগঠন। ছবি: নীরব চৌধুরী
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক এই তরুণী। ছবি: সাইফুল ইসলাম
সিলেটে শোভাযাত্রায় অংশ নিতে নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে খাসিয়া তরুণীরা। ছবিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
রাজধানীতে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত শোভাযাত্রা। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: সাইফুল ইসলাম
রাঙামাটি পৌর প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সুপ্রিয় চাকমা
মাথায় হাঁড়ি নিয়ে এক তরুণীর নৃত্য পরিবেশন। ছবিটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। ছবিটি চট্টগ্রাম নগরের মুসলিম হল থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
নিজেদের ঐতিহ্যবাহী সাজে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা ছবি। ছবি: সাইফুল ইসলাম
Comments