আবারো কন্যার বাবা হলেন জাকারবার্গ, নাম রেখেছেন ‘আগস্ট’

আবারো কন্যার বাবা হলেন জাকারবার্গ, নাম রেখেছেন ‘আগস্ট’
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, তাদের প্রথম মেয়ের নতুন নাম রেখেছিলেন ম্যাক্সিমা। আবারো তাদের ঘরে এসেছে আরেক কন্যা সন্তান। গতকাল সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তারা।
মার্ক জাকারবার্গের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, জাকারবার্গের কোলে বসে আছে ম্যাক্সিমা আর প্রিসিলা চ্যানের কোলে রয়েছে সদ্যজাত মেয়ে। জাকারবার্গ দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের নাম দিয়েছেন আগস্ট।
প্রথম সন্তান ম্যাক্সিমা জন্মগ্রহণ করে ২০১৫ সালে। ম্যাক্সিমার জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।
জাকারবার্গ একটি চিঠি লিখেছেন। সেখানে বলেন, আগস্ট তার শৈশব যেন উপভোগ করতে পারবে বলে আশা করেন তারা। কারণ, শৈশব যেন জাদুমাখা। ছেলেবেলা যেহেতু একবার আসে, তাই ভবিষ্যতের দুশ্চিন্তায় শৈশব যেন না কাটে।
কলেজ পর্ব থেকে সফল ‘ড্রপআউট’দের মধ্যে বিশ্বে অন্যতম মার্ক। ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় বন্ধুদের সঙ্গে নিয়ে তৈরি করেন ফেসবুক। হার্ভার্ড ছেড়ে ক্যালিফোর্নিয়া যান। নিজ প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় হার্ভার্ডের ডিগ্রি আর অর্জন করা হয়নি তার। সম্প্রতি সেই হার্ভার্ডের ডিগ্রি পেয়েছেন মার্ক।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়