ভাঙ্গায় ৪ লাখ জাল টাকা সহ আটক ৪
|
শনিবার রাত ২টার কোহিনুর বেগমের বাড়ি থেকে ৪ লাখ ৫ হাজার জাল টাকা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, স্বামী-সালাউদ্দিন আহম্মেদ রাসেল(২৯)তার স্ত্রী ফাতেমা বেগম(২২) ভাতিজা সাইদুল সরদার (১৮) ও জুয়েল হাওলাদার (৩৫)। এদের সকলের বাড়ী বরিশালের হিজলা উপজেলার হরিণা গ্রামে।
রোববার দুপুরে পুলিশ ৭ দিনের রিমান্ডে চেয়ে আসামিদের জেল হাজতে প্রেরণ করেছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ আইনের ২৫-ক(খ) ধারায় মামলা হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে রাতেই আমরা অভিযান চালিয়ে রুমের মধ্যে জাল টাকা ছড়িয়ে মেডিসিন দেয়ার সময় ১হাজার টাকার নোট ৩৫৬,৫শ টাকার নোট ৯৮টি সহ ৪ জনকে আটক করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে চক্রটি ৭দিন পূর্বে এই বাসাটি ভাড়া নেয়। এছাড়া এদের সাথে আর কারা জড়িত তাদের চিহিৃত করার চেষ্টা চলছে।
|
স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের
নিহত আলী মো. ইউসুফ ও তার সন্তান ইশা।ছবি: ইত্তেফাক স্ত্রী সন্তানকে নিয়ে আর বাড়ি ফেরা হলোনা আলী মো. ইউসুফের। স্ত্রী সন্তানের কাছে পৌঁছানোর আগেই তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এ যুবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। নিহত ইউসুফ হবিগঞ্জের আনোয়ারপুর এলাকার বাসিন্দা মো. হাসান আলীর ছেলে। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে মারা যান তিনি । নিহত ইউসুফের প্রতিবেশী মো. জয়নাল মিয়া জানান, কয়েক বছর পূর্বে ইউসুফ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের চিশতিয়া বেগমকে বিয়ে করেন। তার স্ত্রী চট্টগ্রামে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি করছেন। তাদের ইশা বেগম নামে দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। আর ইউসুফ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে ২০১৫ সালে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স শেষ করে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন নামে একটি স্কুল পরিচালনা করছেন। স্কুলটির অধ্যক্ষের দায়িত্বও তিনি পালন করছিলেন। প্রায়ই তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে যাতায়াত করতেন। মঙ্গলবার উদয়ন এক্সপ্রেস ট্রেনযোগে স্ত্রী ও সন্তানকে আনতে...
Comments