ক্ষমা পেল সহস্রাধিক বিক্ষোভকারী

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম
ইনকিলাব ডেস্ক : গ্রেপ্তারকৃত এক হাজারেরও বেশী বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছেন মরক্কোর বাদশাহ মোহাম্মদ ৬। মরক্কোর পর্বতীয় রিফ অঞ্চলে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গ্রেপ্তার করা হয়েছিলো তাদের। বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। বাদশাহ মোহাম্মদ-৬ তার শাসনামলের ১৮ বছরপূর্তি উপলক্ষে টিভিতে এক ভাষণ রাখার পূর্বমুহূর্তে বিচারমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সবমিলিয়ে ১ হাজার ১৭৮ জন বন্দীকে মুক্তিদান করেছেন এই বাদশা। মরক্কোর উত্তরাঞ্চলীয় আল-হোসেইমা ও এর পাশ্ববর্তী এলাকাজুড়ে বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিলো তাদের। রয়টার্স।

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়